১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানার ওসির শ্রেষ্ঠ সম্মাননা অর্জন
- Update Time : ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হিফজুর রহমান তালুকদার জিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করেছেন।
জানাগেছে, গত ১১ এপ্রিল বুধবার জগন্নাথপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার অবদানের জন্য জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদপত্র ও পুরস্কারে ভূষিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে-শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করায় জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া।




























