০১:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা
- Update Time : ০৮:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আমবাড়ি গ্রামের জাবেদ মিয়ার স্ত্রী ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রৌয়ারকারা গ্রামের কাদির মিয়ার মেয়ে।
তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বাজার এলাকার মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে একটি কলোনীতে ভাড়াটে বসবাস করে আসছে।
জানাগেছে, গত ১১ এপ্রিল বুধবার রাতে নিজ ঘরের বাশের সাথে গলায় গামছা পেছিয়ে গৃহবধূ আত্মহত্যা করেন।
খবর পেয়ে ১২ এপ্রিল বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
জগন্নাথপুর থানার এসআই সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।




























