জগন্নাথপুরে শায়খে কার্তিয়ার কবর জিয়ারত করলেন যুক্তরাজ্য বিএনপি নেতা মো. আলী খলকু
- Update Time : ০৩:১৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ- ৩ অাসনে থেকে ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ আলী খলকু যুক্তরাজ্য থেকে দেশে এসে ৬এপ্রিল শুক্রবার ৮অাউলিয়ার পুণ্যভূমি জগন্নাথপুর উপজেলার কার্তিয়া মাদ্রাসায় কুতবে বাঙ্গাল হযরত মাওলানা অামিন উদ্দিন শায়খে কার্তিয়ার (র.) কবর জিয়ারত করেছেন। কুতবে বাঙ্গাল হযরত মাওলানা অামিন উদ্দিন শায়খে কার্তিয়া (র.) এর কবর জিয়ারতে বিএনপি নেতা মোহাম্মদ আলী খলকুর সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল ও ২০দলীয় জোটের নেতৃবৃন্দ ছিলেন।
হযরত শায়খে কার্তিয়া (র.) এর কবর জিয়ারতের পর শায়খে কার্তিয়া (র.) এর প্রতিষ্ঠিত কার্তিয়া মাদ্রাসার অফিস রোমে বিএনপি নেতা মোহাম্মদ আলী খলকু এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হযরত শায়খে কার্তিয়া (র.) এর ছায়েবজাদা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোশাহিদ অাহমদ, একরাম মিয়া, কদর অালী, জামাল অাহমদ, শামিম অাহমদ, কবির অাহমদ, খয়রুল ইসলাম, শাহান মিয়া, রিপন মিয়া, জাকির মিয়া, টিটু মিয়া, ফটিক মিয়া, খেলন মিয়া, অানছার মিয়া, সাহেন মিয়া, তাহের মিয়া, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কার্তিয়া গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিজ্ঞপ্তি




























