জগন্নাথপুরে শ্রমিক নেতার মৃত্যুতে শোক সভা
- Update Time : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রমিক নেতার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল শুক্রবার জগন্নাথপুর মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সহ-সভাপতি প্রয়াত আসাব উদ্দিনের স্বরণে শোক সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সড়ক ও পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সড়ক ও পরিবহন ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক সমিতির সভাপতি লায়েক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শামসুদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আবদুল মজিদ। বক্তব্য রাখেন, মিনিবাস শ্রমিক নেতা আবদুল ওয়াহাব, মিনিবাস মালিক সমিতির সদস্য আকিকুর রহমান, জগন্নাথপুর অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর প্রমূখ।
সভায় জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তুরন মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শ্রমিক নেতা আনহার মিয়া, কদরিছ মিয়া, বাদশা মিয়া, আবদুল কাদির, যুগ্ম-সম্পাদক কবির আহমদ, সাবেক যুগ্ম-সম্পাদক বিকাশ রায় বিকু, মতিউর রহমান, জেলা সহ-সভাপতি আশিক আলী, রিয়াছত আলী, কোষাধ্যক্ষ দিলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল কর, সদস্য বিপ্লব পাল, কাউন্টার ম্যানেজার রিজন মিয়া ভূইয়া, শ্রমিক নেতা আকমল হোসেন, শফিকুন্নুর, সিজিল মিয়া, জগন্নাথপুর ট্রাক শ্রমিক সমিতির সভাপতি ফয়জুন্নুর, জগন্নাথপুর মাইক্রোবাস সমিতির সাংগঠনিক সম্পাদক সুনুর আলী, শ্রমিক নেতা আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রয়াত শ্রমিক নেতা আসাব উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।




























