০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করা হয়নি

  • Update Time : ০৪:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২২শে এপ্রিল দিন ধার্য্য করেছে। ওই দিন পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদও বাড়ানো হয়েছে। আজ আদালতে কারাকর্তৃপক্ষের পাঠানো কাস্টডিতে বলা হয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তিনি আর্থ্রাইটিস রোগে ভুগছেন। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আজ দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতে বলেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে তিনি ওই মেডিক্যাল বোর্ডের পরামর্শে ওষুধ সেবন করছেন না। তাকে ব্যক্তিগত চিকিৎসক দেয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে বলেন, ভিডিও করফারেন্সের মাধ্যমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ পরিচালনার জন্য আদালতে আবেদন করা হবে। এ সময় তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের মামলার বিচারকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেষ করা হয়েছে বলে আদালতে উল্লেখ করেন। মোশাররফ হোসেন কাজল বলেন, আগামী তারিখে আমরা এ বিষয়ে আদালতের কাছে আবেদন করবো। তবে, দুদকের আইনজীবীর এই আবেদনের  বিরোধিতা করে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান বলেন, সুপ্রিম কোর্টের দেওয়া নিয়ম অনুযায়ী এই আদালত চলে। সংসদীয় গণতন্ত্রের এই সময়ে দুদকের আইনজীবী এমন কথা বলতে পারেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকাজ চলার কথা বলা বাড়াবাড়ি। আজ পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারিত ছিল। এর আগে, গত ২৮শে মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিনও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। পরে বিচারক ৫ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করা হয়নি

Update Time : ০৪:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮