০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্ত

  • Update Time : ০৪:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তার হওয়ার দু’মাস পর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। কারাফটকে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করেন। গত ৩০শে জানুয়ারি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ওই দিন রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কূটনৈতিক জোন গুলশান-১ এর কনকর্ড প্লাজার সামনে থেকে তাকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান গয়েশ্বর চন্দ্র রায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্ত

Update Time : ০৪:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮