গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি সভায় আবুল কাহের চৌধুরী শামীম
- Update Time : ০২:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে কেউ নিরাপদ নয়।
তারা মানুষের ভোটাধিকার হরণ করে বন্দুকের নলের জোরে পুনরায় ক্ষমতায় যেতে চায়। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোন নীল নকশার নির্বাচন বাংলার মানুষ হতে দিবেনা। ১০ এপ্রিল সিলেটের বিভাগীয় সমাবেশ সফলের মাধ্যমে স্বৈরাচারী খেতাবপ্রাপ্ত অবৈধ সরকারের পতন ত্বরান্বিত করতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নছিরুল হক শাহীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সম্পাদক জিলাল উদ্দিন চেয়ারম্যান ও পৌর সাধারণ সম্পাদ নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, উপদেষ্ঠা নজরুল ইসলাম ময়ুর, উপদেষ্ঠা ডা: আব্দুল গফুর, বিএনপি নেতা আলহাজ্ব কুনু মিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা বিএনপির আইন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, বিএনপি নেতা আবু এহসান চৌধুরী ইমরান, জেলা সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ-আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, সহ-প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, বিএনপি নেতা সৈয়দ হাসান মাহমুদ বাবু, রুহেল আহমদ চেয়ারম্যান ও আমিন উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল কাদির সেলিম, হাজী আব্দুল জলিল সেলিম, গোলাম আজম শায়েস্তা, জিয়াউল ইসলাম জিতু, হোসেন আহমদ, মাহবুবুল হক লুলু, আতাউর রহমান উতু, আনহার উদ্দিন, মো: সোহরাব আলী, তারেক জলিল মাষ্টার, সায়াদ আহমদ, আফজল আহমদ, আব্দুল জলিল, এমরান আহমদ ও রাসেল গাজী প্রমুখ। সভায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন- পৌর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



















