০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬ মাসের মধ্যে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট

  • Update Time : ০৫:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে দেশের সকল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ চালু করা হবে। জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোতে এ সংযোগ প্রদান করা হবে। পিছিয়ে পড়া জাতি হিসেবে আমরা আর থাকতে চাই না। আগামী এপ্রিল মাসে আমরা আমাদের যেসব স্থানে ক্যাবল যায়নি সেখানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চালু করব। নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাঙালি হিসেবে আমরা ৩২৪ বছর পিছিয়ে ছিলাম। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে আমরা এই ঘাটতি পূরণ করব।
মোস্তফা জব্বার বলেন, রাজধানীর বাইরে ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত নাজুক এটা সত্যি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইন্টারনেটের মূল্য সারাদেশে এক করার জন্য যা যা করণীয় সে ব্যবস্থাও নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রচলিত মিডিয়া সংবাদপত্র বা চ্যানেলগুলোর চেয়ে এখন সোস্যাল মিডিয়া বেশি গুরুত্ব পাচ্ছে। মুহূর্তের মধ্যে সকল খবর সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন কাগজ-কলমের যুগ শেষ হয়ে যাবে, শুধু ইন্টারনেটের যুগ থাকবে।
মন্ত্রী বলেন, সামনে যে নতুন নতুন প্রযুক্তি আসছে তা গ্রহণ করার জন্য আমাদের সকলের সক্ষমতা অর্জন করতে হবে। আমরা ফাইভ-জি চালুর জন্য কাজ করছি। ফাইভ-জি চালু হলে ২০২০ সালের মধ্যে এদেশ তথ্যপ্রযুক্তি খাতে অনেক এগিয়ে যাবে।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৬ মাসের মধ্যে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট

Update Time : ০৫:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮