০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনসভার অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদী বিএনপি
- Update Time : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আগামী ২৯শে মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদী বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মহান স্বাধীনতা দিবস ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভা করবে দলটি।



















