জগন্নাথপুরে সৈয়দপুর ফাজিল মাদ্রাসার বার্ষিক ”অাশ শামছ”এর প্রকাশনা ও পরীক্ষার্থী’র দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ০৪:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসার বার্ষিক মূখপত্র ”অাশ শামছ”এর প্রকাশনা ও অালিম পরীক্ষার্থী’১৮’র দোয়া মাহফিল সম্পন্ন।
উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার বার্ষিক মূখপত্র “অাশ শামছ”এর প্রকাশনা ও অালিম পরীক্ষার্থী ২০১৮ খ্রি. এর দোয়া মাহফিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অামির হোসেন সরকার অাল মাদানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলিয়ার পাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য সৈয়দ মনেয়ার অালী, বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক এস এস এম সেলিম অাহমদ মিঠু, কবি সাহিত্যিক খালেদ সানেয়ার, সহকারী অধ্যাপক মাওলানা মনেয়ার অালম, এডিএম ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ তহুর অাহমদ, সৈয়দ হেলাল অাহমদ, মল্লিক অাবিদ, সৈয়দ রিবান, মোঃ ইবাদুর রহমাম, মোঃ অাবু তাহের, সৈয়দ দিদার অালম, মোঃ সাদিকুর রহমান প্রমুখ।





























