০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে আগুনে পুড়লো ৪৫ ঘর

  • Update Time : ০২:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঘোনপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আজ বুধবার ভোরের এ ঘটনায় ১৩টি পরিবারের নগদ অর্থ, আসবাবপত্র, ধান, চাল, গরু, হাঁস-মুরগি, স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আনোয়ার হোসেনের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৪৫টি ঘরসহ সব পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ডে একই পরিবারের সাত ভাই রয়েছেন। এসব পরিবারের তিনটি গরু, ভোটার আইডি কার্ড, ছেলে-মেয়েদের পড়াশুনার বইও পুড়ে গেছে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ওই এলাকায় পুকুর দীঘি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ ও বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান আল-হেলাল চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান ঢেউটিন, তিন হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুরে আগুনে পুড়লো ৪৫ ঘর

Update Time : ০২:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮