০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দুদকের

  • Update Time : ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলটি দায়ের করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে বুধবার (১৪ মার্চ) খালেদা জিয়ার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলেছিলেন আপিল বিভাগ। একইদিন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের ওপর শুনানি শেষে রোববার পর্যন্ত জামিন স্থগিত করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

গতকাল সকাল ৯টা ৫ মিনিটে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান শুনানির শুরুতে আদালতকে জানান, খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের আদেশের বিরুদ্ধে তারা লিভ টু আপিল করতে চান। কিন্তু আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ায় তা করতে পারেননি।

খুরশিদ আলম খান আদালতকে বলেন, চার যুক্তিতে খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। আমরা এখনো সেই জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাইনি। গত মঙ্গলবার অনুলিপি বের হতে হতে অফিস সময় শেষ হয়ে গেছে। সে সময় আদালত বলেন, আগে লিভ টু আপিল (সিপি) দায়ের করেন।

জবাবে খুরশীদ আলম খান বলেন, সেজন্যই তো জামিন আদেশ স্থগিত চেয়েছি। রোববার বা সোমবার পর্যন্ত। পরে রোববার পর্যন্ত হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করে আদালত।

গত ৮ ফেব্রুয়ারি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডের রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারারসন খালেদা জিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দুদকের

Update Time : ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮