সিলেটে আল হেরা হিজামাহ কটেজ-এর পথচলা শুরু
- Update Time : ০৩:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটের হাওয়াপাড়ায় অনুষ্ঠিত হল আল হেরা হিজামাহ কটেজ এর উদ্বোধনি অনুষ্ঠান ও দোয়া মাহফিল। সভাপতিত্ব করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব, আল হেরা হিজামাহ কটেজের তত্ত্বাবধায়ক মুফতি জিয়াউর রহমান। আল হেরা হিজামাহ কটেজের পরিচালক সাইফ রাহমান এবং মুজাহিদ হাসান ফয়েজ উদ্বোধনি অনুষ্ঠান পরিচালনা করেন।
বিলুপ্ত প্রায় রাসূল সা. এর একটি সুন্নত হলো হিজামাহ। আল হেরা হিজামাহ সেন্টারের মাধ্যমে এ সুন্নত সমাজের সকল মানুষ পালনের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকরা। জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহ জালাল রহ. এর সুযোগ্য মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেবের দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হলে মুফতি জিয়াউর রহমান উদ্বোধনি হিজামা গ্রহণ করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী (সাবেক এমপি), জামেয়া মাদানিয়া কাজিরবাজারের সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা অাব্দুল মালিক, জামেয়া রেঙ্গা সিলেটের সিনিয়র মুহাদ্দিস মাওলানা তালেব উদ্দীন, আঞ্জুমান সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, কালান্তর প্রকাশনীর সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ, শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরের সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেন রুবেল, হিজামাহ থেরাপিস্ট শাদ সোহান, মাওলানা ইয়াহইয়া বিন হাবীব, বেফাক বাংলাদেশের দায়িত্বশীল মাওলানা নাইম উদ্দীন, ছড়াকার মাওলানা হাম্মাদ তাহমীম, জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হাসান, ছাত্র মজলিস সিলেট মহানগরের সভাপতি তারিক বিন হাবীব, মাওলানা মনসুর আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগরের সেক্রেটারি মাওলানা রশীদ মুশতাক, মাওলানা ফুজায়েল আহমদ, মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা এমদাদ, মাহদী হাসান, শিল্পী আনোয়ারুল করীম মুস্তাজাব, শিল্পী নাজিম কাওসার, মাহদী হাসান জামাল প্রমুখ। বিজ্ঞপ্তি



























