০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ বিএনপির সম্পাদক’সহ ৫ নেতার কারামুক্তি : জেলগেটে সংবর্ধনা

  • Update Time : ০৪:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে লিফলেট বিতরণ ও মিছিল পুলিশের অনুমতি ছাড়া বের করার দায়ে পুলিশের দায়ের করা মামলায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া’সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৫নেতাকর্মী জামিন লাভ পেয়েছেন। মঙ্গলবার (৬মার্চ) দুপুরে সিলেট আদালত থেকে তারা জামিন লাভ করেন। এরপর সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেলে জেলগেটে ৫নেতাকে বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা ভাইস-চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস, বিএনপি নেতা ছোট মিয়া মেম্বার, আলতাব আলী, গণি শাহ, ফরিদ মিয়া, ফজলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, আব্দুল লতিফ, ইসলাম উদ্দিন, সুন্দর আলী, সৈয়দ, লাকী, দিলসাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেছার, ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য শাহ আমির, ঝলক, দিলোয়ার, সজিব, নাজমুল হোসাইন শিমুল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকা লিফলেট ও বিক্ষোভ মিছিল বের কলে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে ৫১জন বিএনপির নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিএনপি নেতা আয়াজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা শফিক খান, ছাত্রদল নেতা আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। -বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথ বিএনপির সম্পাদক’সহ ৫ নেতার কারামুক্তি : জেলগেটে সংবর্ধনা

Update Time : ০৪:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮