০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট শাহজালাল মাজারে ভূয়া মহিলা পুলিশ আটক
- Update Time : ০২:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের শাহজালাল (র) এর মাজার থেকে আজ বুধবার দুপুর একটায় ছদ্মবেশী নামে এক ভূয়া মহিলা পুলিশকে আটক করেছে কোতায়ালী থানা পুলিশ। আটকৃত ভূয়া মহিলা পুলিশের নাম জুলি আক্তার প্রকাশ ইভা উরফে শ্যামলী আক্তার রুবা (১৮)। তার পুষাকে পরিহিত নেইম প্লেটে পাপিয়া আক্তার নাম লেখা রয়েছে।
এ ব্যাপারে শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রেরের ইনর্চাজ বিশ্বজিৎ ও এসআই শফিক আহমদ জানান, সন্দেহভাজন ভাবে হঠাৎ করে মহিলা পরিচত পুলিশ পোষাক পরে ঘুরাফেরা করছিল মাজার এলাকায়। এসময় তার পরিচয় জানতে চাইলে সে নানান ধরনের চ্যালেঞ্জ করে। এক
পর্যায়ে তাকে সন্দেহভাবে আটক করা হয়।
বিশ্বজিৎজানান, তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। সে ঢাকায় তাকে। সম্ভবত সে অসৎ কোন উদ্দেশ্যে শাহজালাল মাজার এলাকায় ঘুরাফেরা করছিল। এখন তাকে কতোয়ালী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা করা হবে।





























