০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজাম হাজারীর এমপি পদ বৈধ

  • Update Time : ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর হাইকোর্টের একক বেঞ্চ এই রায় দেন। আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের আজকের রায়ের মধ্য দিয়ে নিজাম হাজারীর পদে থাকা বৈধতা পেল।
নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর গত মঙ্গলবার হাইকোর্টের একক বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়ের জন্য ১লা মার্চ তারিখ রাখেন হাইকোর্ট।
ফেনীর জেলার এই সাংসদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৬ই ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। এক বিচারপতি নিজাম হাজারীর পদে থাকা অবৈধ ঘোষণা করেন। অন্য বিচারপতি এতে দ্বিমত পোষন করেন। এরপর বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টের একক বেঞ্চে আসে। কয়েক দফায় বিব্রতবোধের পর আজ হাইকোর্টের রায় এলো।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নিজাম হাজারীর এমপি পদ বৈধ

Update Time : ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮