১২:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আপিলেও খালেদা জিয়ার সাজা বহাল থাকবে : অ্যাটর্নি জেনারেলের আশাবাদ

  • Update Time : ০৩:১৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দুর্নীতির মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে যে সাজা দিয়েছে তা আপিলেও বহাল থাকবে। এটা আমার বিশ্বাস। তিনি বলেন, খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার দায় আমাদের ওপর চাপাচ্ছেন, অযথা দোষী করছেন এটা খুবই দুঃখজনক। গতকাল বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের নথি কখন আসবে এ ব্যাপারে আমরা কিছুই জানি না। এটা সম্পূর্ণরূপে ওই আদালতের বিষয়। এ ব্যাপারে আমাদের দোষ দিয়ে কোন লাভ নেই। তিনি বলেন, খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে আদালতে যে বক্তব্য রেখেছি তা সবই আইনগত যুক্তি, সেখানে কোন রাজনৈতিক বক্তব্য ছিলো না। সাজা হওয়ার সাথে সাথেই কেউ জামিন পেয়ে যাবেন এটা কল্পনা করা ঠিক নয়। উনারা আদালতে এসে জামিন চেয়েছেন, জামিন দেয়াটা সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার। আমি আশ্চর্য হলাম খালেদা জিয়ার আইনজীবীরা তাদের ব্যর্থতাটা আমাদের ওপর কেন চাপিয়ে দিচ্ছেন? আইনজীবীরা যে ভুল করেছেন সেজন্য আমাদের দায়ী করা চলে না। অনেক আইনজীবী থাকলে সমন্বয়ের অভাব হয় সেটাই আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে যে জ্বালাও-পোড়াও হয়েছে সেই ঘটনায় যেসব মামলা হয়েছে তার একটি মামলায়ও কারো সাজা হয়নি। এটা ব্যর্থতা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আপিলেও খালেদা জিয়ার সাজা বহাল থাকবে : অ্যাটর্নি জেনারেলের আশাবাদ

Update Time : ০৩:১৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮