শেষ পর্যন্ত নৌকার মাঝি হচ্ছেন ইমামবাড়ী, কাশেমী ও পাশার জমিয়ত
- Update Time : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যােগে ২৪ ফেব্রুয়ারি শনিবার নগরীর অালিয়ার মাঠে অায়োজিত বিশাল কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। জানা যায়, কর্মী সম্মেলনকে সফল ও স্বার্থক করতে পূর্ব সিলেটের বিভিন্ন কওমী মাদরাসা বন্ধ দিয়ে ছাফেলা অাউয়াল (৬ষ্ঠ) থেকে হিফজ শাখাসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ফ্রি গাড়ী নিয়ে সম্মেলনে হাজির করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যােগে ২৪ ফেব্রুয়ারি শনিবার নগরীর অালিয়া মাদ্রাসার মাঠে অায়োজিত বিশাল কর্মী সম্মেলনে সিলেট বিভাগের অহংকার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস অাল্লামা তফজ্জুল হক শায়খে হবিগঞ্জীর অনুপস্তিতিতে নাড়া দেয় অনেক ত্যাগী জমিয়ত নেতাদের মাঝে। অনেকে মন্তব্য করেন, তাহলে তিনি কি সদরে জমিয়ত সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস সাহেবের গ্রুপের জমিয়তে যুক্ত হচ্ছেন?
অাবার অনেকের বক্তব্য অাজকের মঞ্চে অাওয়ামীলীগের উপস্থিতি অাগ থেকেই হবিগঞ্জী হুজুর জানতেন তাই তিনি অনুপস্থিত ছিলেন।
সম্মেলন শুরুতেই মঞ্চে অাগমণ করেন সিলেট মহানগর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অাসাদ উদ্দিন। তিনি স্বাধীন দেশে কুচক্রকারী ও ষড়যন্ত্রকারীদের ঠাই নাই এবং থাকতে দেয়া হবেনা। তিনি বলেন, অাওয়ামীলীগ ইসলামের পক্ষে ছিল, অাছে এবং থাকবে। অালেমদের নিয়েই কাজ করতে চায় অাওয়ামীলীগ। দেশ রক্ষায় সকলকে এগিয়ে অাশার অাহবান জানিয়ে দলমত নির্বিশেষে অাগামি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলকে অনুরুধ জানান।
সিলেট নগরীর অালিয়া মাদ্রাসার মাঠে ২৪ ফেব্রুয়ারি শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অায়োজিত বিশাল কর্মী সম্মেলন অাগামী নির্বাচনে অাওমীলীগের সাথে ঐক্যতা পোষণ পূর্বক, নৌকার মাঝি হয়ে অাগামী নির্বাচনে জমিয়তের অংশ গ্রহণ প্রায় নিশ্চিত বলে মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ।



























