০২:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা: তথ্যমন্ত্রী

  • Update Time : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের অভিযোগে এখন জেল হাজতে। তিনি একজন চিহ্নত অপরাধী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপরাধী অংশ নিতে পারবেনা। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা।

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে চলন্ত্রিকা টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, অপরাধী, কুচক্রী, খারাপ মানুসের জন্য গণতন্ত্র নয়। গণতন্ত্র ভালো মানুষদের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনো অপরাধীর মুক্তির দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন, চলন্ত্রিকা যুব উন্নয়ন সংস্থা আয়োজিত এবং আর কে কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী আনোয়ারুল কবির টুটুলের সার্বিক তত্ত্বাবধায়ন ও মিডিয়া পার্টনার ভেড়ামারা প্রেস ক্লাবের অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী। পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলম জাকারিয়া টিপু ও ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা: তথ্যমন্ত্রী

Update Time : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮