০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জাবিছ জিম্মাদারকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

রুহুল ইসলাম মিঠু :: যুক্তরাজ্য প্রবাসী সাউথ শীল্ড শাখা আওয়ামীলীগ সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা জাবিছ আহমদ জিম্মাদার এর উপর ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবীতে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন পালিত হয়।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর সিলেটের সচেতন জাগ্রত জনতা সংগঠনের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক পাভেল আহমদের সভাপতিত্বে ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস.এম সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কামাল উদ্দিন রাসেল বলেন, জাবিছ আহমদ জিম্মাদার যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা। দেশে যখন যুদ্ধাপরাধির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়, তখন তিনি লন্ডনের বিভিন্ন এলাকায় সাউথশীল্ড শাখা আওয়ামীলীগ সভাপতি হিসেবে সেখানে আওয়ামীলীগ সরকারের পক্ষে জনমত গড়ে তুলেন।

তিনি বলেন, একটি কুচক্রী সার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের মিথ্যা মামলার শিকার এই যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা। তার বিরুদ্ধে এই অনাকাংখিত মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা জনগণ মেনে নেয়নি।

কামাল আরো বলেন, সম্প্রতি লন্ডন থেকে দেশে এসে জাবিছ আহমদ যখন কুমিল্লার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগদান করেন, তখন তার অনুপস্থিতিতে একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনায় একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আসামী করা হয়। সে জন্য এই বিতর্কিত মামলায় মিথ্যা আসামী করার প্রতিবাদে প্রথম দফা আন্দোলন শুরু হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা থেকে প্রবাসী জাবিছের নাম প্রত্যাহার করতে হবে। অন্যথায় সচেতন জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে কঠিন আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, সিলেট মহানগর যুব কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান তানবির, প্রচার সম্পাদক আরাফাত মুন্না, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আজমল আহমেদ নাঈম, কার্যকরী সদস্য মোঃ রেদওয়ান আহমদ, রুহান আহমদ সামী, কাওছার হাসান, আল-আমিন মুন্না, মারুফ শাহরিয়ার, মেহরাব আহমেদ মাছুম, রবিন ও শাকিল প্রমুখ। এসময় মহানগর ১৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাহিদুর রহমান পিয়ার, জনি, সুমন, রিয়াজ, সাদির, সাহেদ, পারভেজ, জাহিদ, পারভেস, ইয়াসিন, সাব্বির ও নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জাবিছ জিম্মাদারকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৮