০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশবান্ধব ও সমৃদ্ধ নগরী গড়ে তুলতে মেয়র প্রার্থী মামুন এর পাশে দাঁড়ান- অধ্যক্ষ মাসউদ খান

  • Update Time : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে খেলাফত মজলিস মনোনিত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সংগঠনের নগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের সমর্থনে সিলেট মহানগর খেলাফত মজলিস ঘোষিত নগরীর থানায় থানায় কর্মী সমাবেশের প্রথম দিনে কোতোয়ালী থানা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন ১৮৭৭ সালে সিলেট মিউনিসিপালিটির যাত্রা শুরু হয়ে আজ সিলেট সিটি কর্পোরেশনে উন্নিত হলেও সুষ্ট পরিকল্পনা, সৎ-যোগ্য নেতৃত্ব ও প্রাশাসনিক জবাদিহিতা নিশ্চিত করতে না পারায় সিলেট শহর একটি আদর্শ নগরী হিসাবে এখনও গড়ে উঠতে পারেনি। যারদরুন আমাদের এই প্রাণের শহরটি এখন পর্যন্ত নানা সমস্যায় জর্জরিত। কিন্তু এই অবস্থা অব্যাহত থাকলে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য মন্ডিত এ শহরটি মুখথুবড়ে পড়বে। আর এ জন্য আমাদেরকে আগামী প্রজন্মের নিকট জবাবদিহী করতে হবে। তাই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য, পরিবেশ বান্ধব ও সমৃদ্ধ একটি নগরী উপহার দিতে হলে একজন সৎ ও যোগ্য লোকের নেতৃত্বে সুষ্ট পরিকল্পনার আলোকে প্রশসনিক জবাবদিহিতা নিশ্চিত করে সামনে এগুতে হবে। তাই গণ মানুষের সংগঠন খেলাফত মজলিস আগামী দিনের তরুণ প্রজন্মের কথা চিন্তা করে সৎ ও যোগ্য নেতা হিসেবে কে এম আবদুল্লাহ আল মামুনকে আপনাদের সামনে নিয়ে এসেছে। সিলেটের সর্বস্থরের জনতা তার পাশে দাঁড়িয়ে আগামীর বাসযোগ্য পরিকল্পিত সিলেট নগরী গড়তে সর্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আমরা আশাবাদী।
কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেন পরিষ্কার-পরিচ্ছনতা, ড্রেনেজ সিস্টেম, যানজট, অবৈধ জায়গা দখল, বাজার মনিটর, নদী দখল, পর্যাপ্ত পরিমাণ সবুজায়নের অভাব, শিক্ষা, চিকিৎসা, মহিলা, শিশু সহ কোন একটি দিকে আমাদের নগরীর উল্লেখ যোগ্য কোন অগ্রগতি নেই। যা দীর্ঘ দিন যাবত নগরবাসীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সিলেট নগরীর যুব সমাজ সহ সম্মানিত নগরবাসীকে সাথে নিয়ে একটি আদর্শ নগরী গড়ে তোলার প্রত্যয়ে আমরা কে এম আবদুল্লাহ আল মামুনকে সিসিক মেয়র পদে প্রার্থী হিসাবে ঘোষণা করেছি। এক্ষেত্রে একটি উন্নত নগরী গড়ে তোলার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কে এম আবদুল্লাহ আল মামুন বলেন এই গ্লোবালাইজেশনের যুগে আমাদের সিলেটের যুব সমাজ এখন অনেক পিছিয়ে। উন্নয়নের পূর্বশর্ত এই কর্মক্ষম যুবসমাজকে উপেক্ষা করে আমাদের নগরীর অবস্থা পরিবর্তন সম্ভব নয়। দুঃখ জনক হলেও সত্য যে এই কর্মক্ষম যুব সমাজকে কাজে লাগানোর জন্য এখন পর্যন্ত আমাদের সিলেট নগরীতে কোন আইটি ভিলেজ স্থাপন করা হয় নাই। যা বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মুকাবেলায় যুব সমাজের এক নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। শুধু তাই নয় আমাদের রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। সেই পর্যটন শিল্পকে সময়োপযোগী করে গড়ে তুলতে পারলে আমাদের যুব সমাজকে তাতে সম্পৃক্ত করতে পারি। তিনি বলেন প্রবাসী অধ্যুষিত আমাদের এই সিলেট নগরীতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় প্রবাসীরা বিনিয়োগ করতে আগ্রহী নয়। পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পরিবেশ সৃষ্টি করতে পারলে প্রাবাসীদের বিনিয়োগের মাধ্যমে অপার সম্ভাবনাময় যুব সমাজের বিরাট একটা অংশকে আমরা কাজে লাগাতে পারি। এই জন্য তিনি নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে ও কতোয়ালী পূর্ব থানা সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান নগর সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী প্রচার সম্পাদক মুহাম্মদ ইসহাক মহানগর নির্বাহী সদস্য ও দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা আজমত উল্লাহ ক্বাসেমী।
কর্মী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কতোয়ালী পূর্ব থানা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী খান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক খান কামরুজ্জামান ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম অফিস সম্পাদক মাহবুব আবেদিন মোহন প্রকাশনা সম্পাদক খালেদ সাইফুল্লাহ পাঠাগার সম্পাদক মুহাম্মদ ময়নুল হক খেলাফত মজলিস বিমানবন্দর থানা উপদেষ্ঠা হাফিজ মাহমুদ মিয়া শাহপরাণ থানা উপদেষ্ঠা হাফিজ মাহবুবুর রহমান জালালাবাদ থানা উপদেষ্ঠা হাফিজ মাওলানা ছানাওর হোসাইন কতোয়ালী পশ্চিম থানা সহ সভাপতি মাওলানা সেলিম আহমদ কোতোয়ালী পশ্চিম থানা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জাকারিয়া দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক অফিস ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার কয়ছর আহমদ বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম শাহপরাণ পশ্চিম থানা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাসুম বায়তুলমাল সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক হোসাইন আহমদ চৌধুরী কতোয়ালী পূর্ব থানা বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাবাজ মিয়া জালালাবাদ থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা সাদিকুর রহমান বিমানবন্দর থানা বায়তুলমাল সম্পাদক শাহিন আহমদ, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাজিদ হায়দার সুফের ১৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এমদাদুর রহমান তানভীর ১৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ১৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শিব্বির আহমদ ১৯ নং ওয়ার্ড সভাপতি রেজওয়ানুল হক ২৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা আগামী ২১ ফেব্রুয়ারী দক্ষিণ সুরমা থানা শাখা ২৪ ফেব্রুয়ারী বিমানবন্দর থানা ১ মার্চ জালালাবাদ থানা ও ৯ মার্চ শাহপরান থানা শাখা আয়োজিত কর্মী সমাবেশ সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পরিবেশবান্ধব ও সমৃদ্ধ নগরী গড়ে তুলতে মেয়র প্রার্থী মামুন এর পাশে দাঁড়ান- অধ্যক্ষ মাসউদ খান

Update Time : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮