০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুল ফালাহ’র কৃতিত্ব ৫ পারা গ্রুপে ২য়, ৪র্থ ও ৯ম স্হান অর্জন
- Update Time : ০৭:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট সদর থানার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়। সিলেট সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিযোগী বিভিন্ন গ্রুপে অংশ গ্রহন করে তাদের প্রতিভা ও মেধার পরীক্ষা প্রদান করে। আলহামদু লিল্লাহ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান দারুল ফালাহ এতে অংশ গ্রহন করে
কৃতিত্বের স্বাক্ষর রাখে। দারুল ফালাহ’র ছাত্র ইউসুফ আহমদ পিতা হাফিজ মাওলানা আব্দল মাজিদ, মুহিবুর রাহমান পিতা মুহাম্মদ মাসুদ মিয়া, নাজমুল ইসলাম পিতা মুহাম্মদ আফজাল মিয়া
৫ পারা গ্রুপে অংশ গ্রহন করে যথাক্রমে ২য়, ৪র্থ ও ৯ম স্হান অর্জন করে। প্রতিষ্টানের প্রধান হাফিজ মাওলানা শিব্বির অাহমদ সকলের কাছে দোয়া প্রার্থী দারুল ফালাহ যেন তার মানজিলে এগিয়ে যায়। আমাদের সকল প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে যেন কবুল হয় আমিন। প্রেস বিজ্ঞপ্তি



























