বিয়ানীবাজারে চারখাই আল-ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ সংস্থার যুগ পূর্তি সম্মেলন সম্পন্ন
- Update Time : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিয়ানীবাজারে ৫ ফেব্রুয়ারি সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আল-ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ সংস্থা বাগবাড়ী চারখাই এর এক যুগ পূর্তি উপলক্ষে চারখাই বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক ইসলমী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।
আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও এইচ. এম. ময়নুল হক এর পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দি ঢাকা, মাওঃ নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওঃ তাফাজ্জুল হক আজিজ ঢাকা, মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা, মাওঃ ইয়াকুব কাসিমী নোয়াখালী, মাওঃ আসরারুল হক দেউলগ্রামী, মাওঃ আব্দুল হাফিজ দেউলগ্রামী, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজী ইব্রাহীম আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার প্রফেসর আব্দুল খালিক, বিএনপি নেতা অহিদ আহমদ তালুকদার, সংস্থার সভাপতি মোঃ সাইদুল ইসলাম।
সম্মেলনের সার্বিক ব্যাবস্থাপনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মাওঃ ফাহিম আহমদ। প্রেস বিজ্ঞপ্তি




























