১১:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫১জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ। রোববার রাতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে প্রধান আসামী করে ওই মামলাটি দায়ের করেন থানার এসআই সফিকুল ইসলাম। মামলা নং-(৪)। এজাহারে ১১জনের নাম উল্লেখ পূর্বক আরও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে। এতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে ৫নং আসামী করা হয়। রোববার রাতে ওই মামলায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার আলতাব আলী, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার আব্দুস শহিদ এবং অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু  সুফিয়ান।

জানা যায়, সোমবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট আগমন উপলক্ষ্যে রোববার বিকেলে পুলিশের অনুমতি ছাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদরে মিছিল ও লিফলেট বিতরণ করেন। এতে নাশকতার আশঙ্কায় ওই মামলাটি দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের সোমবার সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫১জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮