০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা সম্পন্ন

  • Update Time : ০১:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক সিলেট সিটি নির্বাচনে ২০দলীল জোটের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী কে এম আব্দুল্লাহ আল মামুন বলেছেন, উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াঁতে হলে আমাদের সকলকে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। দৈনন্দিন জীবনে প্রযুক্তি এখন বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসছে। তাই আমাদের নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে। এসময় তিনি সকল শিক্ষার্থীদের ইঙ্গিত করে বলেন উচ্চ শিক্ষা আহরণের লক্ষ্যে সবাইকে আরো কঠোর পরিশ্রমী হতে হবে। কোন অবস্থায় অকারণে বিপথগামী না হয়ে শিক্ষায় মনোনিবেশ করতে হবে, কারণ তোমাদের জন্য অপেক্ষা করছে একটি সুন্দর প্রযুক্তি নির্ভর আগামী। অপর দিকে একজন পূর্নাঙ্গ মানুষ রূপে গড়ে উঠতে খেলাধূলার গুরূত্ব অপরিসীম। তাই বর্তমান সরকার দেশে শিক্ষার মান উন্নয়নের পাশা-পাশি শিক্ষক-শিক্ষার্থীদের খেলা-ধূলায় মনোনিবেশ করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি ২১ জানুয়ারি রবিবার দুপুর ২টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাংগঠনিক সিলেট পূর্বজেলার গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখার উদ্যোগে অায়োজিত গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে পিইসি এবং জেএসসি ২০১৭এর এ প্লাস প্রাপ্ত কৃতি ছাত্র সংবর্ধণা অনুষ্ঠানে সিলেট সিটি নির্বাচনে ২০দলীল জোটের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী কে এম আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখার সেক্রেটারি ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিনের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি আফজাল হোসাইন কামিল, সিলেট পূর্বজেলার সেক্রেটারি জাবের আল হাসান, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুল হাকিম, সিলেট পূর্ব জেলা সদস্য আল আনহার হামিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট দক্ষিন সভাপতি মহসিন উদ্দিন, হাসান ফয়সল নাদিম, মারজানুল আযহার জুনেদ, ছাত্রনেতা মাহফুজুর রহমান ফাহিম, সাহেল আহমদ, রুহেল আহমদ সুহেল প্রমূখ। অনুষ্ঠান শেষে ইসলামী ছাত্র মজলিসের সৌজন্যে জেএসসি/জেডিসি পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জনকারী ৪০জন এ প্লাস প্রাপ্ত মেধাবি শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা সম্পন্ন

Update Time : ০১:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮