০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : ১২:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে লুটপাট আর সন্ত্রাসের রাজত্ব ছিলো। আমি এমপি নির্বাচিত হওয়ার পর এলাকাকে শান্তির একটি জনপদ গড়ে তুলেছিলাম। ৭৫সালে ষড়যন্ত্রের মাধ্যমে স্বপরিবারে জাতির জনক বঙ্গুবন্ধুকে হত্যা করা হয়েছিলো। ২০১৪সালের ৫ জানুয়ারী আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নমিনেশন পেয়েছিলেন। দেশের স্বার্থে আমরা তাকে এমপি নির্বাচিত করেছিলাম। কিন্ত তিনি আওয়ামী লীগের সাথে বেইমানী করেছেন। তিনি বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি ২২জানুয়ারি দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের ৭০লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইতিপূর্বে বিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রতিশ্রুতি দিয়েছিলে নতুন একটি ভবন করার। এরই অংশ হিসেবে বিদ্যালয়ে এই ভবনটি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি হাজী আব্দুস শহীদ বাদশা মিয়ার সভাপতিত্বে ও সাবেক শিক্ষানুরাগী সদস্য আতিকুর রহমান আতিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য জামাল আহমদ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র আকিব হাসান ও স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলায়েত হোসেন।
উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহীম দুদু মিয়া, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জিতু মিয়া, সদস্য আব্দুস শহিদ, খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুন নুর, আ’লীগ নেতা হাজী ইর্শাদ আলী, সমাজসেবক এনামুল হক, যুবলীগ নেতা আব্দুল হক, মনসুর আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা রফিক মিয়া, মাহফুজুর রহমান দুলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না প্রমখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Update Time : ১২:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮