০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দিনের দুনিয়া- জাকারিয়া আহমেদ
- Update Time : ০৩:৩৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জাকারিয়া আহমেদ
দুই দিনের এই দুনিয়ায়,
আসিয়াছি দুই দিনের জন্য।
মেতেছি নানা রকম রংতামাশায়,
জড়িয়েছি মিছে আশা মিছে মায়া।
করিতেছি মন যা চাইতেছে তাই,
অহংকারে পড়েনা পা মাটিতে আমার।
গরিবদের মনে হয় না মানুষ।
নিজেকে মনে হয় আমিই আমি,
আমাকে করিতে পারিবেনা কেহ ধ্বংস।
মনে নেই আমার কোনো ভয় নেই কোনো ডর।
অন্যকে নির্যাতন করতেছি প্রতিনিয়ত।
মনে নেই আমার তাহার সৃষ্টির কথা, গিয়েছি তাহাকে ভুলে, যিনি মাটি দিয়ে করেছেন আমায় সৃষ্টি।
চলিতেছি নিজের মতো,
সব কিছুতে দিচ্ছি কু দৃষ্টি।
কবি: সৈয়দপুর, জগন্নাথপুর। মোবা. 01744192321



















