০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন স্থগিত

  • Update Time : ১২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনের জন্য ঘষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আজ বুধবার পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিট আবেদন দায়ের করেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।

মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য আজ এ দিন ধার্য করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন স্থগিত

Update Time : ১২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮