বিশ্বনাথে ইসমাইল খাঁন মেমোরিয়াল ট্রাস্ট’র সনদ ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৮:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথে ইসমাইল খাঁন মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজাদ খানের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে ও সংগঠক কাওছার খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামশিদুর রহমান।
অনুষ্টানে উপস্তিত ছিলেন আয়োজক নুরুল ইসলাম, পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সিরাজ উদ্দিন, গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম, সহকারী শিক্ষিকা রুমি বেগম, হাসনা বেগম, সুমিত্রা রাণী দত্ত, সৌভাগ্যময়ী দাশ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী আজমল খান, মুরব্বি লিয়াকত আলী, লিটন মিয়া চৌধুরী, গড়গাঁও জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন, সমাজসেবক আলতাব হোসেন, বশির মিয়া, শাহিন মিয়া, ছমির আলী, আশিক মিয়া, বাবুল মিয়া, ফটিক মিয়া, সংগঠক সিরাজুল ইসলাম হিরা, আছমা বেগম, নুর জাহান, শওকত মিয়া, শাব্বির আহমদ, রুবেল মিয়া, সাজু আহমদ রাবু, মারুফ মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে রামপাশা ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি প্রি-ক্যাডেট একাডেমীর চতুর্থ-পঞ্চম শ্রেণীর ৪৫জন ও ১৬জন কৃতি ছাত্র-ছাত্রীর হাতে সনদ আর পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি




























