০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদার ওজন বেশি, তিনি উঠলেই পদ্মা সেতু ভেঙ্গে যেতে পারে

  • Update Time : ০৬:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পদ্মা সেতু প্রসঙ্গে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার দল ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে। খালেদা জিয়া উঠলে পদ্মা সেতু ভেঙ্গে যেতে পারে। কারণ জনগণের চেয়ে তার ওজন বেশি।

তিনি বলেন, সংবিধান অনুয়াযী আগামী ডিসেম্বর মাসে, বিজয়ের মাসেই নির্বাচন হবে এবং সেই নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। অন্য কোনভাবে নির্বাচন হবে না। দয়া করে মাঠ ছেড়ে পালাবে না, পালানোর অভ্যাস ত্যাগ করুন। জনগণ যাকে ভোট দেবে সে-ই নির্বাচিত হবে। তিনি শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রংমেহের বিটি কলেজ মাঠে মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ হাফিজ আল আশাদ বারেক, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ প্রচার সম্পাদক নবীন কুমার রায়, আউটশাহী ইউনিয়নের চেয়ারম্যান লিটন ঢালী, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার প্রমুখ। এরআগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের আয়োজনে মারিয়ালয় এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খালেদার ওজন বেশি, তিনি উঠলেই পদ্মা সেতু ভেঙ্গে যেতে পারে

Update Time : ০৬:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮