০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগের দুশো বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা

  • Update Time : ০২:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট বিভাগের মিলনস্থল ওসমানীনগরের সীমান্তবর্তী শেরপুরে জমে ওঠতে শুরু করেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। শেরপুরের ব্রাহ্মণগ্রামের অঙ্ঘিাট এলাকায় কয়েক একর জমির উপর এবছরও তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে মেলা শুরু হলেও শনিবার সন্ধ্যার পর থেকে মাছের বাজার জমে ওঠবে। মেলা চলবে সোমবার ভোর পর্যন্ত।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্তিকে ঘিরে আয়োজন হয়েছিল এ মাছের মেলার। প্রায় দুশো বছর আগে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীরজুড়ে শুরু হয়েছিল এই মাছের মেলা।

শেরপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আবু সাঈদ বলেন, এলাকার প্রথা অনুযায়ী সুষ্ঠু সুন্দর ভাবে মেলা অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি জোরদার করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না নয় সে জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট বিভাগের দুশো বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা

Update Time : ০২:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮