১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প
- Update Time : ০২:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজার হযরত শাহজালাল (রহ.) দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শামছুল ইসলাম মঞ্জু। তিনি প্রতি মাসে ১দিন উক্ত মাদ্রাসায় এতিম ছাত্রদের ফ্রি চিকিৎসা সেব প্রদান করবেন।
এসময় উপস্থিত ছিলেন অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা রফিক আহমদ, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাদির, বড়তলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজমুল ইসলাম, এলাকার মুরব্বি হাজী চেরাগ আলী, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা শাহিন আহমদ, হাফিজ সুজন আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























