জামিয়া দারুল কুরআন সিলেটের মাহফিলে খিদমাহ’র রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন
- Update Time : ০৭:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল কুরআন সিলেটের ৬ সালা দস্তারবন্দী সম্মেলন উপলক্ষে ৩জানুআরি বুধবার বিকেল সাড়ে ৪টায় খিদমাহ ব্লাড ব্যাংক’র উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। খিদমাহ ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রহমান কফিল’র উপস্থিতিতে ক্যাম্পের উদ্বোধন করেন জামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক সংসদ সদস্য মাওলানা এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার’র সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মাহমুদুর রশীদ (শাহ মাহমুদ), খিদমাহ ব্লাড ব্যাংক মৌলভীবাজার শাখার পরিচালক মুস্তাকিম আল মুনতাজ, খিদমাহ ব্লাড ব্যাংক নবীগঞ্জ উপজেলা শাখার পরিচালক লাবিব শাহেল, খিদমাহ’র অন্যতম সহযোগী সদস্য মাহফুজুর রহমান, মামুনুর রশীদ জসিম, আবু সাঈদ ইসহাক, সালেহ মশহুদ, মুহাম্মাদ সাইম উদ্দিন, হাবিব রাহমান প্রমূখ। এছাড়াও খিদমাহ’র ক্যাম্প পরিদর্শন করেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জামেয়া মারকাযুল উলূম সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতি নূরুযযামান সাঈদ, আম্বরখানা জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব, ইসলামিক ইনস্টিটিউট সিলেটের পরিচালক মুফতি জিয়াউর রাহমান, মারকাযুল উলূম সিলেটের মুহাদ্দিস মুফতি কবির আহমদ জাকারিয়া, সহকারী শিক্ষা পরিচালক মাওলানা খলিলুর রহমান, মুফতি নজরুল ইসলাম, মাওলানা বেলাল আহমদ, আল-হাসানাহ রক্তদান সোসাইটি সিলেটের সভাপতি মাওলানা যাকারিয়া জাকি, জামেয়া দারুল কুরআন সিলেটের সহকারী শিক্ষাসচিব মাওলানা মাসূম আহমদ, তেঘরিয়া মাদরাসা সুনামগঞ্জের মুহাদ্দিস মুফতি তাফাজ্জুল হক, গাগলাজুর মাদরাসা সুনামগঞ্জের শিক্ষাসচিব মাওলানা মুনিরুল ইসলাম, দারুত তারবিয়াতিল ইসলামিয়া (আলুতল মাদরাসা) সিলেটের উস্তায মাওলানা আতীকুল ইসলাম, বালুরচর মাদরাসা সিলেটের শিক্ষক ক্বারী আহমদ শফী, কাতিব মিডিয়ার সত্বাধিকারী ডিজাইনার ইনাম বিন সিদ্দিক, তাসনীফ মিডিয়ার সত্বাধিকারী সালমান আহমদ, কালান্তর প্রকাশনী সিলেটের সত্বাধিকারী সালমান বিন মালিক, অনলাইন এক্টিভিস্ট সাইফ রাহমান, ছড়াকার হাম্মাদ তাহমীম, মাওলানা আলীমুদ্দীন, মাওলানা মুহিব্বুর রহমান, নবোদয় সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম সিলেট’র সভাপতি মাওঃ হারুনুর রশীদ, আমীন মুহাম্মদ, জুনায়েদ শামসী, জাহাঙ্গীর রায়হান, খিদমাহ প্রধান শাখা সিলেট’র অন্যতম সহযোগী সদস্য হিফজুর রহমান, রুম্মান আহমদ, সাইফুর রহমান, মুজ্জাম্মিল হক, খলিলুর রহমান প্রমুখ।
ক্যাম্পে কাজের ফাকে ইসলামী সঙ্গীত পরিবেশন করে নবোদয় সাংস্কৃতিক ফোরামের শিশু শিল্পী আবদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি




























