০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা শিমু নিহত
- Update Time : ০৫:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আবারো সংঘর্ষে জড়িয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। আজ সোমবার বিকাল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু নিহত হয়েছেন। তিনি সিলেট ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করে ছাত্রদল। এসময় শোভাযাত্রার সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় ছাত্রদল নেতা শিমুলের বুকে ছুরিকাঘাত করা হয়।




























