০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশ কর্মকর্তার কাছে মিললো সাংবাদিকের মোটরসাইকেল

  • Update Time : ০১:০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: এনটিভি’র সিলেট প্রতিনিধি মারুফ আহমদের চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধান মিলেছে। বুধবার সিলেটের তালতলায় মোটর সাইকেলেটি পুলিশের এক এসআই-এর কাছে পাওয়া যায়। মোটরসাইকেলসহ ওই পুলিশ কর্মকর্তা এখন সিলেট কোতয়ালি থানায় আটক রয়েছেন।
জানা যায়, গত ২০ ডিসেম্বর নগরীর মানিকপীর সড়কের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মারুফ আহমদের ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে কতোয়ালি থানায় একটি মামলা করেন তিনি। (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে নগরীর তালতলার দিলশাদ সিনেমা হলের পাশের একটি ওয়ার্কশপে তিনি অন্য আরেকটি মোটরসাইকেল মেরামত করাতে যান মারুফ। এর কিছু সময় পর এসআই সমীরণ চুরি যাওয়া মটর সাইকেল নিয়ে ওই ওয়ার্কশপে আসেন। সাথে সাথে বিষয়টি মারুফ তাঁর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুর রহমান খানকে জানান। খবর পেয়ে শফিকুর রহমান ফোর্স নিয়ে এসে সমীরণকে থানায় নিয়ে যান। এসময় মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এসআই সমীরণ সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ের আবাসিক কর্মকর্তা (আরও) হিসেবে কর্মরত।
কোতয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, এসআই সমীরণ জানিয়েছেন, ‘এক সোর্সের কাছে তিনি ২০ হাজার টাকা পেতেন। টাকার পরিবর্তে মঙ্গলবার তাকে এই মোটরসাইকেলটি প্রদান করে ওই সোর্স। মোটরসাইকেলে কিছু সমস্যা থাকায় তা সংস্কারের জন্য বুধবার ওয়ার্কশপে নিয়ে যান সমীরণ। সমীরণকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে পুলিশ কর্মকর্তার কাছে মিললো সাংবাদিকের মোটরসাইকেল

Update Time : ০১:০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭