০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার

  • Update Time : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন আগামীকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য তাজ উল্লা মৃত্যু হওয়ায় শূন্যস্থান পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রচার-প্রচারনা বন্ধ হয়েছে। ওয়ার্ডের বইছে এখন নির্বাচনী হাওয়া। প্রার্থীরা রাত জেগে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা আর দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তাদের কাটে নির্ঘুম রাত। গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে প্রচার-প্রচারনা শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বাচনে কেন্দ্র ১টি, বুথ সংখ্যা ৮টি, ভোটার ২৮৯০জন।

ইতিপূর্বে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ নভেম্বর। নির্বাচনে অংশগ্রহন করতে ৫ প্রার্থী মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেন। কিন্তু কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তারা হলেন, প্রয়াত তাজ উল্লাহ মেম্বারের ছোট ভাই আয়াজ আলী (টিউবওয়েল প্রতিক), জামাল আহমদ (তালা প্রতিক), জামাল উদ্দিন (ফুটবল প্রতিক), আলকাছ আলী (আপেল প্রতিক) ও রমজান আলী (মোরগ প্রতিক) নিয়ে নির্বাচনে লড়ছেন। এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন সফলের লক্ষে সলক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য, রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতি ঘটনা থামতে গিয়ে নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার

Update Time : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭