বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কমিটি
- Update Time : ০১:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০১৭-১৮ সেশনের নব-গঠিত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বস্মতিক্রমে রাসেল আহমদকে সভাপতি ও জুয়েল আহমদকে সাধারণ সম্পাদক করে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি জুবেল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আখতার হোসেন তালুকদার, শামছুল ইসলাম মুমিন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ প্রমুখ। সভায় আগামী সোমবার সন্ধ্যায় ৫টায় উপজেলা সদরের পুরান বাজার মসজিদ মার্কেট শাহজালাল রেষ্টুরেন্টু ১৯তম বিজয় দিবস কাপের লটারী অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত গৃহিত হয়। এতে উপজেলার সকল ক্লাব প্রতিনিধিকে উপস্থিত থাকার আহবান জানান নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।বিজ্ঞপ্তি




























