০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে বাতরুম থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
- Update Time : ০২:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথে আরমান মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর (মোকাম বাড়ি) গ্রামের প্রবাসী তারিছ মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেন থানার এসআই জহিরুল ইসলাম।
এরআগে ওইদিন দুপুরে ঘরের বাতরুমে কাপড় রাখার ষ্ট্যান্ডে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে তার পিতা মাতা পুলিশে খবর দেন। আরমান হবিগঞ্জের নবীগঞ্জ থানার সস্তিপুর গ্রামের আখন মিয়ার ছেলে। দীর্ঘ ৩ বছর ধরে পিতা মাতার সঙ্গে বিশ্বনাথের ওই প্রবাসীর বাড়িতে বসবাসরত আরমান দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেনীর ছাত্র। এব্যাপারে জানতে চাইলে এসঅাই জহিরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্যে আরমানের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা বলেও জানান তিনি।




























