০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে র‍্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : ০১:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের জৈন্তাপুর থেকে ১১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তার নাম মো. সেলিম মিয়া (২৯)। তিনি গোয়াইনঘাট থানার নলজুরী গ্রামের মো. মালেক মিয়ার পুত্র। সিলেট-তামাবিল রোডের শ্রীপুর চা বাগান সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার (১৯ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে র‌্যাব’র সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেলিম মিয়া দীর্ঘদিন ধরে সিলেট জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রয় করছিলেন বলে র‌্যাব-৯’র একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সেলিমকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে র‍্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০১:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭