১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে ইয়াবাসহ এক সক্রিয় মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলারর পানিউমদা এলাকায় শুক্রবার রাত ৯টায় অভিযান পরিচালনা করে। অভিযানে নবীগঞ্জের পানিউমদা বাজারস্থ মেসার্স বাদল স্টোর এর সামনে থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ০৮ টি মোবাইল ফোন ও ১৫টি সিমকার্ডসহ সহ ০১ জন ব্যক্তিকে আটক করে র্যাব-০৯। আটককৃত ব্যক্তি পানিউমদা পূর্বপাড়া গ্রামের পারিছ মিয়ার পুত্র হেলাল আহমেদ শিপন। র্যাব জানায়, সে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় মাদকের একটি বড় চক্র গড়ে তোলে। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




























