১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ৯১ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ২ জনের কারাদন্ড

  • Update Time : ১১:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযানে উপজেলার পুরাণ বাজার এলাকা থেকে ৯১ কেজি নিষিদ্ধ ‘পলিথিন ব্যাগ’জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (১৫ ডিসেম্বর ) বিকেলে জব্দ করা পলিথিন ব্যাগের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এরপর জনসম্মুখে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জব্দকৃত পলিথিন ব্যাগগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান অভিযানে ২ জন পলিথিন ব্যাগ ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড (জেল) প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন- ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের আহমদ আলী পুত্র মুহিদ মিয়া (৪৫) ও একই উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারের শামছুল ইসলামের পুত্র উজ্জ্বল আহমদ (২০)।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা ও পলিথিন ব্যাগ পুড়ানোর সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এএসআই পরিমল চন্দ্র শীল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আহমদ শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ৯১ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ২ জনের কারাদন্ড

Update Time : ১১:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭