০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিয়ের রাতে জমিয়ত নেতার মৃত্যু!

  • Update Time : ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: বর হয়ে যেখানে বিয়ের পিড়িতে বসার কথা সেখানে লাশ হয়ে খাটিয়ায় উঠতে হল জমিয়ত নেতা কারি মাওলানা জামিল হুসাইন নামের এক তরুণকে। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের হারাতৈল উপর বড়াই গ্রামের বাসিন্দা।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে সিলেটের নগরের বেসরকারি হাসপাতাল ওয়েসিস-এ চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। এর আগে ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় মোটরসাইকেল-লেগুনা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন কানাইঘাটের কারি মাওলানা জামিল হুসাইন। জামিল হুসাইনের পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর (সোমবার) মাওলানা জামিলের বিয়ের দিন তারিখ ঠিক ছিল। কিন্তু নিজের বিয়ের আমন্ত্রণ পত্র বিলিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গত ৭ ডিসেম্বর দুর্ঘটনার শিকার হন তিনি।
কারি মাওলানা জামিল হুসাইন ছিলেন কানাইঘাট ছাত্র জমিয়ত চতুল ইউনিয়ন শাখার সভাপতি। তরুণ এ আলেমের অকাল মৃত্যুতে দলীল নেতাকর্মীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে বিয়ের রাতে জমিয়ত নেতার মৃত্যু!

Update Time : ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭