গহরপুর আল-ফালাহ মাদরাসায় শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান
- Update Time : ০২:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলহাজ্ব নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ শিক্ষানুরাগী আলহাজ্ব নছির আহমদ খলকু মিয়া। অনুষ্ঠানে বিগত ৪বছরে ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষায় আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসার সরকারি বৃত্তিপ্রাপ্ত ৫৩জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং আলহাজ্ব নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্টের পক্ষ থেকে পৃথক ৩০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল গণির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্যের আল আজহার একাডেমি লন্ডনের আরবী বিভাগের প্রভাষক হাফিজ মাওলানা রেদওয়ান আহমদ, বালাগঞ্জ ফাউন্ডেশনের সদস্য হাফিজ মাওলানা কুতুব উদ্দিন আহমদ, নাসির উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট রহমত আলী, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মি আব্দুল জলিল, মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান, সহ সুপার মাওলানা আব্দুন নূর, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মোহাইমিন, শাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আবু বকর এবং হামদ পেশ করেন আল আমিন নোমান। প্রেস বিজ্ঞপ্তি




























