০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট নগরীর কাজিরবাজারে অগ্নিকান্ডে বেকারি পুড়ে ছাই
- Update Time : ০৩:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় আগুন লেগে একটি বেকারির দোকান পুড়ে ছাই হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে বেকারির মালিক দাবি করেছেন।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার শিমুল মো. রফিক জানান, সকাল ৯টার দিকে কাজিরবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা সকাল সাড়ে ৯টা থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে একটি বেকারির দোকান পুড়ে গেছে।




























