০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের বাধায় স্বেচ্ছাসেবক দলের সভা পন্ড
- Update Time : ০৯:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বাধার মুখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভা প- হয়ে যায়। জানাগেছে, সোমবার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় সি/এ মার্কেট এলাকায় আলোচনাসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ তা পন্ড করে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, তারা তাদের নেতার জন্মদিন পালনে আমাদের আপত্তি নেই। তবে রাস্তায় এসে বিশৃঙ্খলা করায় আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছি।





























