০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি অফিসে চুরি,যুবক আটক
- Update Time : ০৯:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি অফিসে চুরির দায়ে জাকির হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের লেবু মিয়ার ছেলে। জানাগেছে, গত রোববার দিন দুপুরে সকলের অগোচরে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অফিস থেকে কম্পিউটারের মনিটর চুরি করে নিয়ে যায় জাকির হোসেন।
আজ সোমবার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় জাকির হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মনিটর উদ্ধার করা হয়। তখন জাকির হোসেন জানায়, সে সরকারি অফিসের মনিটর চুরি করে নিয়ে রাণীগঞ্জ বাজারের টিপু নামের এক কম্পিউটার দোকানে বিক্রি করে ছিল।




























