জগন্নাথপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা
- Update Time : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আর্ন্তজাতিক স্বীকৃতি পাওয়ায় বিভিন্ন অনুষ্ঠান ও নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদ হাসান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমূখ।
এ সময় উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শামসুদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জাপা নেতা ডা.আছকির খান,
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা নব কুমার সিংহ, জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জাপা নেতা ফিরোজ রানা, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক রিয়াজ রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























