সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আলোকিত সমাজ কল্যান সংস্থার শিক্ষা সামগ্রী বিতরণ
- Update Time : ১১:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আলোকিত সমাজ কল্যান সংস্থার উদ্যােগে ইউনিয়নের ১৩৪ নং অনুচন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী ছাত্র-ছাত্রী এবং তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৮নভেম্বর শনিবার শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্টান সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মারজান কোরেশীর সভাপতিত্বে ও সৈয়দ আবিদ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে কালামে পাক থেকে তেলায়াত করেন মো. ছাদিকুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক অভিলাস শুত্রদর। প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়ব মিয়া কামালী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসীর মো ইকবাল হুসেন জিম্মাদার, অাবাব জিম্মাদার, সৈয়দ মুসাব্বির আহমদ, প্রধান শিক্ষক মো নানু জিম্মাদার, মো আলমগির জিম্মাদার, সৈয়দপুর বয়েজ ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজান, মজলিস নেতা মাওলানা শামিম আহমদ, মো সুজেল খা, সৈয়দ নুরুল ইসলাম, সুহেল জিম্মাদার, হাছনু জিম্মাদার, সাহেল জিম্মাদার, মো সামু জিম্মাদার, মো শিপন জিন্মাদার, মো জাহিদ জিম্মাদার, মো সাখবির, সৈয়দ আইয়ুব, সৈয়দ ফুয়াদ, সৈয়দ কাহার, সৈয়দ নাহির, সৈয়দ ইয়াহইয়া প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্টানে ৭৭ জন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।




























