০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬
- Update Time : ০৮:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শনিবার সকালে সরকারি জায়গা দখল নিয়ে বালিকান্দি গ্রামের সানুর মিয়া ও স্থানীয় ইউপি সদস্য আবদুল হাসিমের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গউছ আলী, রইছ আলী, করিম মিয়া, বশর মিয়া, রাজা মিয়া, আবরুছ মিয়া সহ কমপক্ষে ৬ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত গউছ আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




























