০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩

  • Update Time : ০৮:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে।
জানাগেছে, শুক্রবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের মঞ্জিল মিয়া ও সিরাজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিরাজ মিয়া (৪৫), সজ্জাদ মিয়া (৪০) ও ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন (৩০) সহ কমপক্ষে ৩ জন আহত হন। গুরুতর আহত সিরাজ মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। জগন্নাথপুর থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩

Update Time : ০৮:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭